ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৪:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

নিজ কেন্দ্রে প্রথম ভোটটি দিলেন সাকিব 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার

ভোট কেন্দ্রে সাকিব আল হাসান

ভোট কেন্দ্রে সাকিব আল হাসান

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেট তারকা সাকিব আল হাসান আজ রোববার ভোট  দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ কেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট দিয়েছেন সাকিব।
এ সময় সঙ্গে তার বাবা মাশরুর রেজা ও তার ছোট বোন বৃষ্টি উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, নাগরিকরা তাদের মূল্যবান ভোটটি দিয়ে তাদের নাগরিক অধিকার পুরণ করবে। ভোটাররা সচেতনতার সাথে ভোট প্রদান করে আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আমি মনেকরি তারা আমাকে বেছে নেবেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
সাকিব আল হাসানের পাশাপাশি সকালে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাগুরা-১ সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার শালিখার সিংড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
এ সময় তারা জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।